আমাদের সম্পর্কে
লাইকেনের ট্যালেন্ট হাবে আপনাকে স্বাগতম
লাইকেন একটি মিথোজীবী শৈবাল যা ছত্রাকের মতো বিবর্ণ একটা জীবকে পরিবেশে টিকিয়ে রাখে প্রকৃতির সাথে সংযোগ ঘটিয়ে। ব্যবসার জগতে আমরাও আপনার সাথে আপনার টার্গেট কাস্টমারের সংযোগ তৈরী করতে নির্মাণ করি এই শহরের নতুন নতুন গল্প…
Who Are We
লাইকেন একটি ব্যবসায় প্রযুক্তি সেবা। একটা ক্ষুদ্র, মাঝারী বা কর্পোরেট প্রতিষ্ঠানকে প্রতিযোগীতায় এগিয়ে রাখতে সব ধরনের টেক সলিউশন আমরা দিয়ে থাকি।
Our Mission
আমরা একটা বিজনেস ইকোসিস্টেম ডেভলপ করার ভিশন নিয়ে কাজ করছি যেখানে আপনার প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত করতে একসাথে কাজ করবে লাইকেন বিজটেক সলিউশন।
পৃথিবীর বিশাল মার্কেটপ্লেসে একই সেগমেন্টের কাস্টমারদের জন্য আমরা অনেকেই প্রোডাক্ট বা সার্ভিস তৈরী করলেও আমাদের সবার কিন্তু আলাদা আলাদা গল্প আছে। টার্গেট কাস্টমারের কাছে আপনার সেই আলাদা গল্পটাকে আমরা ভিন্নভাবে পৌঁছে দিতে চাই, যেন ভিড়ের মাঝেও আপনাকে আলাদা করা যায় আপনার স্বতন্ত্র বৈশিষ্ট্যে!
What We Do
- স্ট্যাটিক ও ডায়নামিক (ভিডিও, এনিমেশন) কন্টেন্ট
- ওয়েব ও এপ ডেভলপমেন্ট
- ডিজিটাল মার্কেটিং
- প্রিন্টিং ও এডভার্টাইজমেন্ট
- ম্যানেজমেন্ট সাপোর্ট
- পরামর্শ ও কনসালটেনন্সি
Our 6-D Process
01.
Discover
আমাদের এক্সপার্ট টীম আপনার বিজনেস এনালাইসিস করে কাস্টমার সেগমেন্ট ও স্ট্র্যাটেজি তৈরী করে।
02.
Define
এনালাইসিস অনুযায়ী কন্টেন্ট, এডভার্টাইজমেন্ট, প্রয়োজনীয় টোমেশন ও মার্কেটিং টুল সেট করে।
03.
Design
ব্যবসার ধরণ, সাইজ ও কাস্টমার বিহেভিয়ার অনুযায়ী কন্টেন্ট, স্ক্রীপ্ট ও UI/UX ডিজাইন করা হয়।
04.
Develop
স্ক্রিপ্ট ও ডিজাইন অনুযায়ী প্রয়োজনীয় কন্টেন্ট ও অটোমেশন টুল ডেভলপ করে লাইকেনের এক্সপার্ট ট্যালেন্ট গ্রুপ।
05.
Deploy
ডেভলপকৃত কন্টেন্ট ও টুলগুলো এক্সপার্ট দ্বারা প্রুফিং ও ইউজার এক্সপেরিয়েন্স টেস্ট করা হয় যেন ক্লায়েন্টকে বাড়তি কষ্ট করতে না হয়।
06.
Deliver
সবশেষে ফিনিশড প্রোডাক্টগুলো যত্নসহকারে ডেলিভারী দেয়া হয়। প্রিন্টিং ম্যাটেরিয়ালগুলো প্রফেশনাল কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেয়া হয়।
কেন আমাদের বেছে নিবেন?
আমাদের একটা ভিশনারি টিম আছে যারা তরুণ, উদ্যোমী এবং নিজ নিজ ক্ষেত্রে দক্ষ।
লাইকেন দীর্ঘদিনের প্রচেষ্টায় দেশ ও দেশের বাইরে থাকা বাংলাদেশী প্রফেশনালদের নিয়ে একটি শক্তিশালী স্কিল হাব তৈরী করেছে যাতে প্রতিটা সেক্টরে সর্বোচ্চ মান (Quality) নিশ্চিত করা যায়।
লাইকেন আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের সাথে এমনভাবে কাজ করে যেন মনে হবে আপনার নিজস্ব একটা টিম-ই কাজগুলো করছে। যখন যে ধরনের সার্ভিস প্রয়োজন এক যায়গাতেই সব পাবেন, ইন্সট্যান্ট!
আমরা প্রত্যেকটা ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য একজন ডেডিকেটেড ম্যানেজার এসাইন করে দেই যিনি আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য কখন কি কন্টেন্ট লাগবে, কোন চ্যানেলে প্রমোট করতে হবে সব তদারকি করবেন এবং বিভিন্ন টীমের কাজগুলো আপনার হয়ে আদায় করে নিবেন।
প্রত্যেক ক্লায়েন্টের জন্য আমাদের ডেডিকেটেড গ্রুপ থাকে যেখানে আমাদের এসাইন করা ম্যানেজার এবং আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক লোক যুক্ত থাকার সুযোগ থাকে। ফলে যেকোন কাজ তাৎক্ষণিক অর্ডার, সংশোধন ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া যায় খুব সহজে।
দেশে লাইকেনই প্রথম পূর্নাঙ্গ অনলাইন প্রিন্টিং প্রেস সার্ভিস দিচ্ছে। যেকো প্রকাশনা বা প্রিন্টিং ম্যাটেরিয়ালের জন্য এখন নীলক্ষেত বা আন্দরকিল্লা গিয়ে বসে থাকতে হবেনা। আমরা আপনার প্রয়োজন অনুসারে ডিজাইন ও প্রিন্ট করে সরাসরি আপনার ঠিকানায় কুরিয়ার করে দেই।
জাস্ট বুস্টিং করার পরিবর্তে আমরা রেজাল্ট ড্রিভেন মার্কেটিং সলিউশন দেই। টার্গেট কাস্টমারের কাছে না পৌছে অযথা ডলার খরচ থেকে আমাদের কাস্টমাররা নিশ্চিন্ত থাকেন।
কিছু নাম্বার
যদিও আমরা কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকেই প্রাধান্য দেই…
গ্রাহক সন্তুষ্টি
প্রজেক্ট সম্পন্ন
ইতিবাচক রিভিউ
আগ্রহী লোকজন
আপনার প্রজেক্ট শুরু করবেন ?
আপনার ব্যবসা, অফিস বা প্রতিষ্ঠানের জন্য কোয়ালিটি সার্ভিস পেতে লাইকেনের সাথে যুক্ত হোন আর অভিজ্ঞতা নিন আলাদা কিছুর!
